খুলনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী রূপসা উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে রূপসা বাজার হয়ে রূপসা ঘাট প্রদক্ষিণ করে ব্যাংকের মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাগমারা দারুস সালাম জামে মসজিদে বাদ আছর দোয়া অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার সেক্রেটারি মো. হাবিবুল্লাহ ইমন। বাগমারা দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম ও জামায়াত নেতা হাফেজ মো. মিজান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মো. আসাদুজ্জামান, ইসলামী যুব আন্দোলন নৈহাটী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মুয়াজ্জেম হোসেন, আইচগাতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোল্লা সেলিম আজাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ফাহাদ গাজী।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জসিম উদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের শূরা সদস্য সেলিম রেজা, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আ. কাদের শেখ, নৈহাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল হক, সহ-সেক্রেটারি হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদ, ইসলামী আন্দোলন ৩নং নৈহাটী ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মো. আরাফাত হোসাইন লিমনসহ আট দলীয় জোটের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন