× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৩৫ এএম

অস্ত্রসহ আমির হামজা গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৩৫ এএম

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আমির হামজা। ছবি- সংগৃহীত

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আমির হামজা। ছবি- সংগৃহীত

বান্দরবানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আমির হামজা (৫৭) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার ১১টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজসংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হামজা বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান ওরফে জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্বে দেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম। অভিযানকালে ডাকাত আমির হামজার কাছ থেকে একটি দেশে তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!