× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০০ পিএম

এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০০ পিএম

চুরি হওয়া একটি গোয়ালঘর এখন গরুশূন্য। ছবি- রূপালী বাংলাদেশ

চুরি হওয়া একটি গোয়ালঘর এখন গরুশূন্য। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র এক রাতে দুই পরিবারের ১০টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে পৃথক দুটি গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকার বাসিন্দা দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাস শনিবার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।

রোববার ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র পৃথক দুটি গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভুঁইয়ার সাতটি এবং আবদুর রহমান বিশ্বাসের তিনটি গরু চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থল আটগ্রাম–শরীফপুর সড়কের পাশে হওয়ায় চোরচক্র পিকআপ ভ্যানযোগে গরুগুলো নিয়ে যেতে সক্ষম হয়।

রোববার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা ও গরু না দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আবু মাহমুদ মো. কাউছার বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

Link copied!