× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:০৫ পিএম

ট্রাকচালক মান্নানের হত্যাকারীদের ফাঁসির দাবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:০৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাকচালক মান্নানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাকচালক মান্নানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর গ্রামের ট্রাকচালক আব্দুল মান্নানের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী। 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী রোকেয়া আক্তার, দুই কন্যা সানজিদা ও মারিয়া আক্তার, সমাজসেবক ফারুক হোসেন ও একরামুল হক।

রোকেয়া আক্তার বলেন, ‘আমরা নিরীহ মানুষ। ঘটনার দিন স্বামী বাড়ি আসছেন বলে আমাকে জানিয়েছিলেন। ৪টা ১৩ মিনিটে আমার সঙ্গে তার শেষ কথা হয়েছে। কিন্তু ফেরার পথে তিনি লাশ হয়ে ফিরে এলেন। পুলিশকে ইতিপূর্বে হুমকিদাতাদের নাম ও ঠিকানা দিয়েছি। তবে আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমার দুটি সন্তান নিয়ে আমি কীভাবে বাঁচব?’

নিহতের কন্যারা বলেন, ‘আমার পিতা নিরপরাধ। যারা তাকে হত্যা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসির দাবি করি।’

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলার পূর্ব চাঁন্দপুর গ্রামের চতলিয়া পাড়ের শুরবাড়ি সংলগ্ন সড়ক থেকে আব্দুল মান্নানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহ শনাক্ত করেন।

নিহত আব্দুল মান্নান তুলাগাঁও গ্রামের মরহুম মমতাজ উদ্দিনের ছেলে। তিনি পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর গ্রামের আব্দুল মতিন মিস্ত্রির কন্যা রোকেয়া বেগমকে বিয়ে করে ঘরজামাই ছিলেন। তার দুই কিশোরী কন্যা সন্তান রয়েছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, মামলাটি তদন্তাধীন আছে। আসামিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Link copied!