× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:২২ পিএম

যমজ পুত্রসন্তানের নাম ‘ওসমান ও হাদি’ রাখলেন জামায়াতকর্মী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:২২ পিএম

কক্সবাজারে এক জামায়াতকর্মীর সদ্যজাত যমজ সন্তান।

কক্সবাজারে এক জামায়াতকর্মীর সদ্যজাত যমজ সন্তান।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারে এক জামায়াতকর্মী তার সদ্যজাত যমজ সন্তানের নাম রেখেছেন ‘ওসমান’ ও ‘হাদি’। এর মাধ্যমে শহীদ ওসমান হাদির স্মৃতিকে আজীবন নিজের ঘরের ভেতর ধারণ করলেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক জহুর আলম তার যমজ দুই পুত্রসন্তানের নাম রাখেন শহীদ ওসমান হাদির নামে। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

আমিনুল ইসলাম হাসান বলেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই ছেলেসন্তানের বাবা হয়েছেন। শিশুদের নাম রাখার দায়িত্ব আমার ওপর অর্পিত হলে মা-বাবার সম্মতিতে শহীদ ওসমান হাদির স্মরণে তাদের নামকরণ করা হয়।

তিনি জানান, যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান এবং অপরজনের নাম রাখা হয়েছে হোসাইন হাদি। আমিনুল ইসলাম হাসান আরও বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ এক বীরের নামে জহুর আলমের দুই সন্তান সমাজে পরিচিত হবে—এটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলব না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারা আমাদের জীবনের বড় গর্ব।

Link copied!