× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:২৮ পিএম

এনসিপি নেতাকে হত্যাচেষ্টা, সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:২৮ পিএম

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির তল্লাশি। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির তল্লাশি। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সে লক্ষ্যে যশোর সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নগরীর সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে লক্ষ্য করে মাথায় গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়, যেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়।

ঘটনার পর সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার করে বিজিবি। যশোর মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেগুলো কার্যত সিলগালা করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার রয়েছে।

বেনাপোল আইসিপিসহ আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, শিকারপুর, কাশিপুর, মাসিলাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

Link copied!