× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৫৪ পিএম

প্রতিপক্ষের রডের আঘাতে কৃষক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৫৪ পিএম

মিঠামাইল থানা। ছবি- রূপালী বাংলাদেশ

মিঠামাইল থানা। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন তাদের সহায়তা করেছে বলে সন্দেহ করেন খোকন মিয়া।

পরে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। সোমবার সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল তাকে পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন।

স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!