× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৮ পিএম

কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

রংপুর ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৮ পিএম

গ্রেপ্তার ফরহাদ হোসেন।

গ্রেপ্তার ফরহাদ হোসেন।

রংপুরের কাউনিয়ায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় ফরহাদ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে। 

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি অশোক চৌহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, আটক ফরহাদ হোসেন ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। গত ২০ ডিসেম্বর রাতে ওই কিশোরী বাড়ির বাইরের দরজা বন্ধ করতে গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ফরহাদ। এ সময় মেয়েটি কৌশলে বাড়িতে চলে আসে এবং পরদিন ঘটনাটি চাচিকে জানায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ডাকতে থাকেন ফরহাদ। এ সময় কিশোরীর পরিবারের লোকজন ফরহাদকে আটক করে পুলিশে দেন।

ওসি অশোক চৌহান বলেন, ‘ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ফরহাদকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করেছে। ফরহাদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’

Link copied!