× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৫০ এএম

বিএনপি নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৫০ এএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকাগামী ভাড়া করা একটি বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখিরুল ইসলাম ধাক্কামারা ইউনিয়নের মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আখিরুল ইসলাম সপরিবারে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে টেংগনবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তার চালানো মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। গাড়িটি সরাতে তিনি নেমে পেছন দিক থেকে ধাক্কা দেন। মাইক্রোবাসটি লাইন পার হলেও তিনি নিজে পার হতে পারেননি। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে সূত্র জানায়, বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের বহনের জন্য ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে কোনো রেলক্রসিং বা গেটম্যান না থাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এদিকে একই রাতে একতা এক্সপ্রেস ট্রেন টেংগনবাড়ি এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ট্রেনটির গতিরোধ করে পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেনটি পেছনে সরিয়ে পঞ্চগড় স্টেশনে ফিরিয়ে আনা হয়।

পঞ্চগড় রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদুর ইসলাম জানান, বিশেষ ট্রেন ছাড়ার পরই দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে একতা এক্সপ্রেস ট্রেনও জনতার বাধার মুখে পড়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!