× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। অভিযানকালে কারখানার দুই জন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজীর বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক।

গ্রেপ্তারকৃতরা হলেন: ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, ‘মৌচাক এলাকায় এমদাদ হাজীর দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে একজন ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলেছেন। ওই কারখানায় নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।’

অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা মূল্যের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। কারখানার কর্মরত দুই জন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আব্দুল বারিক আরও জানান, কারখানা মালিক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!