× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:০৮ এএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খুশিতে এক মণ মিষ্টি বিতরণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:০৮ এএম

সাধারণ মানুষের মাঝে ৪০ কেজি মিষ্টি বিতরণ করছেন ছাত্রদল নেতা সিফাত। ছবি : সংগৃহীত

সাধারণ মানুষের মাঝে ৪০ কেজি মিষ্টি বিতরণ করছেন ছাত্রদল নেতা সিফাত। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করা হয়েছে কক্সবাজারের টেকনাফে। উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম সিফাতের নেতৃত্বে সাধারণ মানুষকে ১ মণ মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ পৌর এলাকায় ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।

জানা গেছে,  পৌর এলাকার প্রায় এক হাজার পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মোট ১ মণ (৪০ কেজি) মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘদিনের নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরার খবরে সাধারণ মানুষ উচ্ছ্বাসে ভাসেন।

টমটম চালক মোহাম্মদ রফিক বলেন, তারেক রহমান দেশে আসছে শুনেছি। আশা করি এবার দেশের ভালো কিছু হবে। ছাত্রদলের ছেলেরা মিষ্টি খাওয়ালো, খুব ভালো লাগছে।

স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক বলেন, ঢাকায় লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানিয়েছে। সেই আনন্দ দেশের শেষ সীমান্তেও পৌঁছাল। তিনি দেশের জন্য ভালো করুক, আমরা সেটাই চাই।

ছাত্রদল নেতা মো. আয়াছুল আলম সিফাত বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের ষড়যন্ত্র ও নির্বাসন শেষে প্রিয় নেতা ফিরেছেন। এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশা।

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল কাইসার, নেতা মোহাম্মদ রিদুওয়ান, আরমান, জাবেরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী।

রূপালী বাংলাদেশ

Link copied!