× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫২ পিএম

বাবার মতো আমাকেও স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে : রুমিন ফারহানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫২ পিএম

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

আমার বাবা ভাষা সৈনিক অলি আহাত ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিল। রাব্বুল আলামিনের অদ্ভুত পরিকল্পনা ২০২৬ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে তাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি। 

রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ভাষা সৈনিক অলি আহাত ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন  করেছিল। রাব্বুল আলামিনের কী অদ্ভুত পরিকল্পনা, ২০২৬ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে!’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এই উপজেলার মানুষের যে ভালোবাসা আস্থা, বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

এই প্রার্থী বলেন, ‘আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি মানুষ ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে এবং সরাইল আশুগঞ্জ নিয়ে আমাদের যে পরিকল্পনা আমরা সেটা বাস্তবায়ন করব।’

তিনি বলেন, ‘বিএনপি এত বড় দল, তাদের অনেক ব্যস্ততা আমি সেটা বুঝি। দলের ৩০০ আসনে প্রার্থী আছে, জোটের সঙ্গে আলোচনা আছে। তাদের এখন অনেক কর্মব্যস্ততা। আমাদেরও অনেক কর্মব্যস্ততা। আমারও দুটি উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে।’
 
রুমিন ফারহানা বলেন, ‘আমার এই উপজেলার মানুষের যে ভালোবাসা আস্থা, বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

রূপালী বাংলাদেশ

Link copied!