× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৪১ পিএম

বরগুনার ২টি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ দুটি আসনে মোট ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন নম্বর ১০৯ (বরগুনা–আমতলী–তালতলী) আসনে ৬ জন এবং সংসদীয় আসন নম্বর ১১০ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা-১: এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন: বিএনপি মনোনীত নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিসের মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি)-এর জামাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।

বরগুনা-২: এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন: বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডা. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. শামীম ও রাশেদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. সোলায়মান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মো. নাজেম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন এবং আম জনতা দলের মো. আলাউদ্দিন আকাশ।

বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বরগুনা–১ আসনে মশিউর রহমান এবং বরগুনা–২ আসনে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. শামীম রয়েছেন।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, বরগুনা–১ ও বরগুনা–২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

Link copied!