× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৪৭ পিএম

পটুয়াখালী ৪টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী জেলার চারটি আসনে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সোমবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আমির অ্যাড. মো. নাজমুল আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মো. ফিরোজ আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত বাংলাদেশ জাসদ এর প্রার্থী গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোহাম্মদ সাইয়েদুর রহমান, জাতীয় পার্টির আ. মান্নান হাওলাদার ও স্বতন্ত্র জাকির হোসেন মঞ্জু।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন: বিএনপির প্রার্থী সাবেক সংসদ মো. সহিদুল আলম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মালেক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ আইউব, গণঅধিকার পরিষদ প্রার্থী মো. হাবিবুর রহমান ও এবি পার্টির রুহুল আমিন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মু. আবু বক্কর ছিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) মো. হাসান মামুন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসু'র সাবেক ভিপি মো. নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম, জামায়াতে ইসলামীর মুহম্মদ শাহ আলম, স্বতন্ত্র এস এম ফজলুল হক ও খেলাফত মজলিশের মো. দেলোয়ার হোসেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আবদুল কাইউম ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান।

Link copied!