× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:০৮ পিএম

জাসাস নেতা ফরিদ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:০৮ পিএম

গ্রেপ্তারকৃত আবু তাহের ওরফে ওরফে তারা ডাকাত। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃত আবু তাহের ওরফে ওরফে তারা ডাকাত। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকার হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি আবু তাহের ওরফে তারা ডাকাতকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আবু তাহের গাজীপুর জেলার কাপাসিয়া থানার সূর্য নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত বিল্লাল হোসেন।

গত ২৩ ডিসেম্বর দিবাগত গভীর রাতে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত বছরের ৫ আগস্টের পর দেশে ফেরেন। দেশে ফিরে তিনি লতিপুর গ্রামে একটি ইটভাটার ব্যবসা শুরু করেন। এ সময় প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলা চলমান ছিল। পরিবারের সদস্যদের আশঙ্কা, ওই বিরোধের জের ধরেই ‘পরিকল্পিতভাবে’ তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার রাতে লতিপুর গ্রামের মো. কাসেমের ইটভাটায় ফরিদ সরকার অবস্থান করছিলেন। রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে ইউপি সদস্য আসাদুজ্জামান সবুজের মাধ্যমে খবর পেয়ে নিহতের বড় ভাই মো. ফারুক হোসেন ঘটনাস্থলে যান। সেখানে ফরিদ সরকারকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। 

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

Link copied!