× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:৫৩ পিএম

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:৫৩ পিএম

মনোনয়নপত্র স্থগিত হওয়া মাহবুবুল আলম সালেহী। ছবি : সংগৃহীত

মনোনয়নপত্র স্থগিত হওয়া মাহবুবুল আলম সালেহী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম (সালেহী)-এর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। যদিও তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন; প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে প্রমাণপত্র জমা দেওয়ার জন্য তাকে শুক্রবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

অন্যদিকে কুড়িগ্রাম-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মোট ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০ জনের মধ্যে তিনজনের স্বাক্ষর জাল প্রমাণিত হয়েছে। এ কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের যথাযথ প্রমাণ জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটারের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বিএনপি নেতা আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের এদিন দ্বিতীয় দিন ছিল। কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনের মনোনয়নপত্র বাছাই চলছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম-৩ আসনের বাছাই সম্পন্ন হয়েছে। বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের বাছাই হবে।

এর আগে বৃহস্পতিবার কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছিল। তবে তারা আপিলের সুযোগ পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!