× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৫৮ পিএম

কক্সবাজারের দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৫৮ পিএম

মনোনয়ন বাতিল হওয়া ৪ প্রার্থী। ছবি- রূপালী বাংলাদেশ

মনোনয়ন বাতিল হওয়া ৪ প্রার্থী। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ দুই আসনে মোট ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই শেষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন দাখিল করা পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের—এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ ছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান।

Link copied!