× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:০২ এএম

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে ভোলাবাসী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভোলা পৌরসভাসহ সদর উপজেলার সব এলাকায় আজ শনিবার (৩ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি প্রধান লাইনের পুরোনো কেবল পরিবর্তনের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভাসহ সদর উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি মেইন লাইনের পুরোনো কেবল পরিবর্তন ও সংস্কারকাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!