× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫৮ এএম

প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫৮ এএম

অসুস্থ শ্রমিক হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

অসুস্থ শ্রমিক হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। 

শুক্রবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো রাতের শিফটে কাজ করছিলেন তারা। রাত ৯টার দিকে কারখানার ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ভোর রাত ৩টার দিকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে আরও অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

অসুস্থ শ্রমিক সিমা খাতুন জানান, বৃহস্পতিবার রাতে খাবারের পর থেকে তিনি পেটে অসুস্থ বোধ করছিলেন। গভীর রাতে তার পেটব্যথা ও বমি শুরু হয়। বেশ কয়েকবার টয়লেটও হয়। রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন।

লিপি খাতুন জানান, তার মতো কারখানার অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম জানান, ‘রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম বলেন, ‘ভোর থেকে প্রাণ কোম্পানির বেশ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটতে পারে, বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ শ্রমিক এখন আশঙ্কামুক্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!