× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:৩১ পিএম

জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:৩১ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার । ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার । ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায় জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় এন্তাজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘটে। নিহত এন্তাজুল হক ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এন্তাজুল হকের মেয়ের সঙ্গে পাগলাটারি গ্রামের তাহেরের বিয়ে হয় প্রায় দুই বছর আগে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর প্রভাবে বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন।

পরদিন শুক্রবার দুপুরে তাহের স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় এন্তাজুল হক ও তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে এন্তাজুল হক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!