× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:১৮ পিএম

ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:১৮ পিএম

ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : রূপালী বাংলাদেশ

ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ তার মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করে। এর ফলে আসন্ন নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!