ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের প্রার্থীদের শনিবার (০৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজির মনোনয়নপত্রে জমাকৃত ১% ভোটার তালিকায় অসঙ্গতি ও ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নান, স্বতন্ত্র ( বিএনপি বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু।

এবং খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহিন খান, ইনসানিয়াত বিপ্লব এর প্রার্থী অ্যাডভোকেট আশরাফুল হক, জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলাম, গণ সংহতি আন্দোলনের প্রার্থী নাহিদা জাহান, গণফ্রন্ট এর প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া।

সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ান পার্সেন্ট ভোটার তালিকা যেটা জমা দিতে হয় সেখানে ভোটারের স্বাক্ষর ও ভোটার তালিকা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে তিনি আপিলের সুযোগ পাবেন।