× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৫১ পিএম

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট : রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৫১ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের টেকসই পরিবর্তন নিশ্চিত করতে গণভোটে অংশগ্রহণ করা সকল সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

শনিবার (৩ ডিসেম্বর) সিলেট সদরের বুরহাননগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতার পর থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে ক্ষমতাসীনদের ইচ্ছানুযায়ী। এবার সুযোগ এসেছে রাষ্ট্রের মালিকানা জনগণ বুঝে নেওয়ার। নিজেদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে গণভোটে অংশ নেওয়ার কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘শুধু রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণই উন্নয়ন নয়; মানুষকে শান্তিতে থাকতে দেওয়া এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘গণভোটে ১১টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নে জনগণের চাওয়া ও মনের কথার প্রতিফলন ঘটেছে। দেশের নিরপেক্ষ ও গুণী ব্যক্তিদের মাধ্যমে প্রণীত সংস্কার প্রস্তাবগুলো জনগণের অধিকার নিশ্চিতের জন্যই করা হয়েছে। তাই গণভোটে অংশগ্রহণ করে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়া সবার নৈতিক দায়িত্ব। এ দেশে আর কোনো দানব সৃষ্টি করতে না চাইলে আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।’

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আমরা অতীতে ফিরে যেতে চাই না; আমরা সকলে মিলে দেশ পরিচালনা করতে চাই। দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখার সুযোগ আর দেওয়া যাবে না। জনগণের ক্ষমতা বুঝে নেওয়ার এখনই মোক্ষম সময়।’ তিনি বলেন, ‘নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করতে হবে।’ এ সময় তিনি উপস্থিত সকলকে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আলতাফ উল আলম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!