× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৬ পিএম

রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে: বিএনপি নেতা

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৬ পিএম

বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘আপনাদের ভোটে যদি আমি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত ঘোষণা করা হবে। গরিব মেহনতি মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা অন্যের পকেটে যেতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। রাজনীতিতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতায় আমি যখনই সুযোগ পেয়েছি, তখনই রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াসহ খুলনার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।’

আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষকদের সুদমুক্ত ও সহজলভ্য ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

রোববার (৪ জানুয়ারি) বাদ আসর রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড (দেবীপুর) বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ এবং রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

বিএনপি নেতা আ. সাত্তার মোল্যার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, জেলা যুবদল নেতা সাগর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজরাদার, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, মাসুম বিল্লাহ, বাবু মোল্যা, বশির হায়দার পল্টু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, যুবদল নেতা মুন্না সরদার, শাহজামান প্রিন্স প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেবীপুর জাবালেনুর জামে মসজিদের মুফতি হাবিবুর রহমান।

এর আগে আজিজুল বারী হেলাল পূর্ব রূপসা ঘাট এলাকায় উপজেলা হকার্স ইউনিয়নের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান সাইফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, মহিলা দল নেত্রী তাছলিমা খাতুন ছন্দা, সেতারা বেগম, শাহানাজ বেগম, বিএনপি নেতা বিকাশ মিত্র, রয়েল আজম প্রমুখ।

Link copied!