× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:৩৫ পিএম

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১০:৩৫ পিএম

প্রধান আসামি মো. হারুন। ছবি- রূপালী বাংলাদেশ

প্রধান আসামি মো. হারুন। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মো. হারুন জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু সালেম মো. নোমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আলম সিকদারের ছেলে।

মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই আদালতে মামলার শুনানিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাসনাইন শাহও উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান স্বতন্ত্র প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন। এ সময় প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে পেছনের গ্লাস ভেঙে দেয়।

এ ঘটনার পরদিন ২৯ নভেম্বর মহিবুল্লাহ খোকন নিজেই বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. হারুনকে প্রধান আসামি এবং লাভুকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও অন্তত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Link copied!