× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫০ পিএম

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫০ পিএম

মানিকগঞ্জে এলপিজি গ্যাস স্টোভে অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে এলপিজি গ্যাস স্টোভে অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি- রূপালী বাংলাদেশ

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও বিক্রয় রশিদ না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে দুই এলপিজি ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শুরু হওয়া অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

অভিযানে মেসার্স মিলেনিয়াম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং ক্রেতাদের রশিদ না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়।

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায় ‘মানিকগঞ্জে ১,২৫৩ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ১,৮০০ টাকায়’ শিরোনামে এলপিজি গ্যাসের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

Link copied!