× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০১:৪৮ এএম

অনুপ্রবেশের অভিযোগে আটক

শারীরিক নির্যাতনে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০১:৪৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়ার দেড় দিন পর নির্যাতনের শিকার হয়ে নিহত বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম (৩৭) ওরফে রবির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের বাখেরআলী পাড়া এলাকায় এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ওই পতাকা বৈঠকে বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডে উপস্থিত ছিলেন।

এ সময় ভারতের জঙ্গীপুর থানা পুলিশ মরদেহটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ নিহতের পিতা মো. নেজাবুলের কাছে মরদেহটি হস্তান্তর করে। নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্য নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এক ক্ষুদে বার্তায় মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের একটি টহল দল তাকে আটক করে।

পরে শারীরিকভাবে নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে ২০-২২ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়ায় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউল ইসলাম বিএসএফের হাতে আটক হন।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!