× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:২৩ এএম

এলপিজির মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:২৩ এএম

ব্যবসায়ীকে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ছবি : রূপালী বাংলাদেশ

ব্যবসায়ীকে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ছবি : রূপালী বাংলাদেশ

দেলদুয়ার উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নিয়মিত সরবরাহ নিশ্চিতকরণ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (৬ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলায় দুই দোকানিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে বাজারে ন্যায্য মূল্য ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!