× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

মাগুরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়ন বিএনপির উদ্যোগে তিতারখা পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শোকসভায় উপস্থিত ছিলেন: মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা ও আলমগীর হোসেন।

এ ছাড়া জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, নাজমুল হাসান লিটন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Link copied!