× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৪৯ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিব মাল ইউনিয়নের সোবহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

মুজিব মালের চাচাতো ভাই মানিক মাল বলেন, ‘ঘটনার সময় তিনি পারিবারিক কাজ শেষ করে বাগড়া বাজার থেকে সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ওই সময় পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে যান।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, নিহতের সুরতহাল তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের কথাও বলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!