× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:২৪ পিএম

মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমির উদ্বোধন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:২৪ পিএম

মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমির উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, স্কেল ও পেনসিল বিতরণ করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমির উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, স্কেল ও পেনসিল বিতরণ করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

রাজস্থলী উপজেলার রাঙ্গামাটি বাঙ্গালহালিয়ায় মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, স্কেল ও পেনসিল বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ ও আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাচিং মারমা, আহ্বায়ক, মাসস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মংসাহ্লা মারমা, প্রধান শিক্ষক, বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা একটি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। মারমা ভাষার সংরক্ষণ ও বিকাশে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা শিক্ষার্থীদের নিজস্ব মাতৃভাষা শেখার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান এবং এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমির এই শুভ উদ্বোধনের মাধ্যমে মারমা ভাষা শিক্ষা ও চর্চা বিস্তারে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!