× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৪৮ পিএম

টাঙ্গাইলে মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৪৮ পিএম

অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে।

এক শতাংশ ভোটারের সম্মতি স্বাক্ষর সংক্রান্ত জটিলতা—ভোটার নম্বর ও ভোটারের পরিচয় সংক্রান্ত অসঙ্গতির কারণে প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে শনিবার নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এর ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না।

উল্লেখ্য, বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও তা না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আরও একজন। তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন; তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, টাঙ্গাইল-১ আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী ছাড়াও বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনির অংশগ্রহণে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক কৌতূহল বাড়ছে।

Link copied!