× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:০১ পিএম

বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ের তাকওয়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে।

আহত তরিকুল ইসলামকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের আইতাল মিয়ার ছেলে তরিকুল ইসলাম সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর যশোর পালবাড়ির তাকওয়া মসজিদ গলিতে বসবাস করেন। ১৬ নভেম্বর তার মেয়ের বিয়ের দিন বিয়ের দাওয়াত না দেওয়ায় প্রতিবেশী লাল্টুর ছেলে ইয়ামিন তার ওপর চরমভাবে ক্ষুব্ধ হন। এর জের ধরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়ামিন হামলা চালিয়ে তরিকুলকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন।

আহত তরিকুল ইসলামের ছেলে রিফাত জানান, ‘খবর পেয়ে তার পিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে থেকে রাত সাড়ে ৮টার দিকে তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়েছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে জখম করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!