× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩৭ এএম

জমি বিক্রির টাকা না পেয়ে উঠানে বাবা-মাকে কবর দেওয়ার চেষ্টা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩৭ এএম

ভুক্তভোগী বাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

ভুক্তভোগী বাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর করে উঠানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠি‌য়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কা‌শিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান।

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে  তারা প্রাণে রক্ষা পান।

প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে মাটি দেবে বলে। তাই দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া হয়েছে।

মা আসমা বেগম বলেন, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।

এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!