× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫৫ পিএম

বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ড এবং অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১১টার দিকে চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির অফিসে আগুনের শিখা দেখে এক ব্যক্তি ডাক-চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একাধিক এলাকাবাসী জানান, বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, ‘কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করছি, আওয়ামী লীগ ও জামায়াতের কিছু লোক বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে।’

বাউফল থানার ওসি আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!