× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:২০ পিএম

ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, দুই জনকে কারাদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:২০ পিএম

দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি- সংগৃহীত

দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি- সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরেজমিনে উপস্থিত থেকে সাহেব আলী শেখ (৩৬) ও মো. তামিম মাতুব্বরকে (২৫) পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, আজ বৃহস্পতিবার সালথা উপজেলার খাগৈড় গ্রাম এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার দিয়ে মাটি তোলার অপরাধে দুই জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ড্রেজার মেশিন অকেজো করা হয় এবং প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!