× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:০৫ এএম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেলেন বিএনপির সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:০৫ এএম

স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। ছবি : রূপালী বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। 

নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শাহ শহীদ সারোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

শহীদ সারোয়ারের ছেলে শাহ আকিব সারোয়ার দৈনিক রূপালী বাংলাদেশকে বাবার প্রার্থিতার বৈধতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার বাবা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামি। ওই মামলায় তিনি কারাগারে আছেন। আমার বাবা জামিনে বের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়। এর মধ্যে গত ২ জানুয়ারি সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এছাড়াও এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।

সুত্র জানায়, গত বছরের ২১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় বিস্ফোরক মামলা থেকে জামিন পেতে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। 

তবে, বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং একই সাথে ২৪ ডিসেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

পরে ২৪ ডিসেম্বর জামিন শুনানি হলে আবারও বিচারক সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং একই সাথে ২৮ ডিসেম্বর জামিন শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

২৮ ডিসেম্বর জামিন শুনানি শেষে সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলা সুত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রিকশাচালক আমীর হোসেন (৩১) শাহ শহীদ সারোয়ারসহ ১২৫ জনের নামে একটি মামলা করেন। আদালতের আদেশে গত বছরের ১২ জুলাই ফুলপুর থানার পুলিশ মামলা নথিভুক্ত করে।

রিকশাচালক আমীর হোসেন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই অসুস্থ বাবাকে বাড়িতে দেখে ঢাকায় ফেরার পথে দুপুর ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে গুলিবিদ্ধ হন। 

এ ঘটনায় তিনি গত বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদন করেছিলেন।

মামলায় এক নম্বর আসামি করা হয় ফুলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও দুই নম্বর আসামি করা হয় শাহ্ শহীদ সারোয়ারকে। এই দুজনসহ মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। 

এজাহারে উল্লেখ করা হয়, মামলার দুই নম্বর আসামির নেতৃত্বে সেদিন স্বৈরাচার হাসিনা সরকারের অস্ত্রধারী লোকজন পুলিশ সদস্যদের নিয়ে ছাত্র-জনতার উপর গুলি করেন।

শাহ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ২০০১ সালে ময়মনসিংহ-২ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় বিএনপি তাকে বহিষ্কার করে।

রূপালী বাংলাদেশ

Link copied!