× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৩০ পিএম

মিনিবাসের ধাক্কায় জামায়াতকর্মীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৩০ পিএম

নিহত জামায়াতকর্মী দুলা মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত জামায়াতকর্মী দুলা মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুলা মিয়া (৫৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনের চারমাথা-রংপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলা মিয়া ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের বাসিন্দা এবং মরহুম জব্বার মিয়ার ছেলে।

স্থানীয়ভাবে তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে দুলা মিয়া মোটরসাইকেলে চারমাথা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। দোয়েল পাম্পের সামনে রংপুর হাইওয়ে পার হওয়ার সময় চারমাথা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনিবাস তার মোটরসাইকেলে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন, বিশেষ করে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝোপগাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিচিত অনেকেই জানান, দুলা মিয়া ছিলেন শান্ত-স্বভাবের এবং সহজ-সরল জীবনযাপনের মানুষ। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সড়কে অসচেতনতা ও অতিরিক্ত গতির কারণে প্রাণহানির ঘটনাগুলোর তালিকায় এ দুর্ঘটনা যেন আরও একটি সংযোজন।

রূপালী বাংলাদেশ

Link copied!