× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৪০ পিএম

যৌথ বাহিনীর অভিযানে বিএনপি-জামায়াতের নেতাসহ আটক ৮

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৪০ পিএম

বিএনপি-জামায়াতের নেতাসহ আটজন আটক। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি-জামায়াতের নেতাসহ আটজন আটক। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় শুক্রবার রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে নৌবাহিনী, র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। তাদের মধ্যে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি সহিংসতার মামলার আসামিও রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের মধ্যে সম্প্রতি পাথরঘাটায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সহিংসতার মামলারও আসামি রয়েছে।

আটকরা হলেন উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিএনপি নেতা আবুল কালাম ওরফে গদি কালাম (৫৭), চরদুয়ানী ইউনিয়নের হৃদয় মোল্লা (১৯), একই ইউনিয়নের ওসমান সানি (৩০), ইমরান (১৮), এমদাদুল হক (৩০), পাথরঘাটা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা নাসির উদ্দিন চৌধুরী (৪৭), ৫ নম্বর ওয়ার্ডের মো.আব্দুর রহিমের (৩০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত একজনের নাম পাওয়া যায়নি। 

নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার আমিনুল হক (জি), বিএন, এএসপি মুহিত হাসান খানের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

তিনি জানান, আটকদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!