× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৬ এএম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিশু আহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৬ এএম

পাথর নিক্ষেপে আহত শিশু। ছবি : রূপালী বাংলাদেশ

পাথর নিক্ষেপে আহত শিশু। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ লক্ষ্য করে দুষ্কৃতকারীদের ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ট্রেনটি কক্সবাজারের রামু এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হঠাৎ করে ট্রেনের একটি জানালার ভেতরে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

ট্রেনে থাকা কক্সবাজারের এক যাত্রী জানান, পাথরটি আকারে তুলনামূলক ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় বলে জানান তিনি।

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি। এ ধরনের ঘটনা নতুন নয়। ট্রেন চলাচলের সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রায়ই পাথর নিক্ষেপ করে থাকে। এ কারণে যাত্রীদের সতর্ক থাকতে ট্রেনে অডিও বার্তার মাধ্যমে অনুরোধ জানানো হয়।

ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি স্বাভাবিকভাবেই যাত্রা অব্যাহত রেখে নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছেছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!