× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৭ এএম

বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৭ এএম

হামলায় আহত সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা। ছবি : সংগৃহীত

হামলায় আহত সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদল নেতাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বিকেলে সুলতান সালাউদ্দিন টুকুর ১০ থেকে ১২ জন সমর্থক একটি রাজনৈতিক কর্মসূচির দাওয়াত দিতে বের হন। ফেরার পথে তারা শান্তিকুঞ্জ মোড়ের একটি চা-স্টলে বসে চা পান করছিলেন। এ সময় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সেখানে উপস্থিত হয়ে তার সমর্থকদের উসকে দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সুলতান টুকুর সমর্থকদের ওপর হামলা চালায়।

হামলায় ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ সাদিসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, একজনের মাথায় প্রায় দেড় ডজন সেলাই দিতে হয়েছে, একজনের পা ভেঙে গেছে এবং আরও দুজনের হাতের রগ কেটে গেছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!