× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১১:০৮ এএম

যশোরের ৬টি আসনে ভোটযুদ্ধে ৩৪ প্রার্থী

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১১:০৮ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে চূড়ান্ত ৩৪ প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক, বাংলাদেশ বাসদের প্রার্থী ইমরান খান ও এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ। 

যশোর-৩ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন ও জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন থেকে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল, স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন ও খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী।

যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে বিএনপির প্রার্থী রশীদ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন ও জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম ।

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী, জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম ও এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান। 

উল্লেখ্য, যশোরের ৬টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোটকেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিসাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮ জন। 

রূপালী বাংলাদেশ

Link copied!