× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:০০ পিএম

ফের জামায়াত প্রার্থী রাকিবকে শোকজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:০০ পিএম

জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিব।

জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিবকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেন সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রার্থী আব্দুর রাকিব তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করে মিউজিক সংযুক্ত করে ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’ শীর্ষক প্রচারমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এ কর্মকাণ্ডকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, উক্ত অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ২৬ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে সিভিল জজ আদালত, আত্রাই, নওগাঁ কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শোকজে উল্লেখ করা হয়েছে।

Link copied!