× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:১৭ পিএম

ভোটে বিঘ্ন ঘটতে দেওয়া হবে না : উপদেষ্টা আলী ইমাম মজুমদার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:১৭ পিএম

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি- সংগৃহীত

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি- সংগৃহীত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুষ্টিয়ায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কালেক্টরেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, ২০২৪ সালে যে প্রেক্ষাপটে দেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভবিষ্যতে যেন সেই ধরনের অস্থিতিশীলতা আর না ঘটে সেই লক্ষ্যেই বর্তমান সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করাই এই গণভোটের মূল উদ্দেশ্য। ভোটে বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন (পিপিএম-বার)। স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলাল উজজ্জামান।

রূপালী বাংলাদেশ

Link copied!