× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:৪৪ এএম

চট্টগ্রামে যুবকের খণ্ডিত হাত-পা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:৪৪ এএম

উদ্ধার হওয়া খণ্ডিত যুবক

উদ্ধার হওয়া খণ্ডিত যুবক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার শহীদ নগর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের বিচ্ছিন্ন দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পলিথিনে মোড়ানো অবস্থায় এসব খণ্ডিত অঙ্গ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত যুবকের দেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাত ও পায়ের রগ কাটা ছিল।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ নগর এলাকা থেকে এক যুবকের খণ্ডিত হাত ও পা উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য উদ্ধার হওয়া হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। যুবকের দেহের অন্যান্য অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!