× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:০২ এএম

নবীনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:০২ এএম

নবীনগর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। ছবি : রূপালী বাংলাদেশ

নবীনগর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে।  প্রশিক্ষণ শেষ হবে ২৪ জানুয়ারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। 

প্রশিক্ষণে উপজেলার ১৫৪ ভোট কেন্দ্রসমূহের ১৬২ প্রিজাইডিং অফিসার, ১ হাজার ২৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৫০ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। 

উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহণ ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোটগ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!