× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৪০ এএম

হাসপাতালে ভর্তি ফজলুর রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৪০ এএম

ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে অসুস্থতা বোধ করায় কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে ভর্তি করে দেন।

জানা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবের জনসভায় যোগদানের উদ্দেশ্যে বাজিতপুরের পথে রওনা হন ফজলুর রহমান। পথে অসুস্থতা বোধ করলে তার সঙ্গে থাকা লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে দেন।

হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া বলেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। প্রথমে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়ায় তা কমে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ধারণা, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সব রিপোর্ট হাতে এলে নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!