× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:২০ পিএম

চেকপোস্টে পুলিশকে কোপাল স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে

​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:২০ পিএম

অভিযুক্ত লিয়ন। ছবি : সংগৃহীত

অভিযুক্ত লিয়ন। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের চেকপোস্টে নিয়মিত অভিযানে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনার পর লিয়ন সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বাবা রুহুল আমিনকে থানায় ডেকে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকার পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লিমন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় কর্তব্যরত কর্মকর্তা ও ফোর্স (রোমিও-১১) নিয়মিত মোটরসাইকেল চেক করছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। 

আহত কনস্টেবল ইজাউল হককে তাৎক্ষণিক হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে। 

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, লিয়ন ঘটনার পর থেকে পলাতক। তার মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Link copied!