× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৯ এএম

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৯ এএম

শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিরিন আওলাদ মডেল স্কুল প্রাঙ্গণ।

শুক্রবার বেলা ১১টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বেগম শামসুন্নাহার।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবে ভাপা পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেই পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে, যা তাদের সৃজনশীলতা এবং দলগত কাজের দক্ষতা বাড়ায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়। পিঠা উৎসবের সময় বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অনেক অভিভাবকও সন্তানের তৈরি পিঠার স্বাদ নিতে উৎসাহিত হয়ে অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

পিঠা উৎসবকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!