× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৩০ এএম

সিদ্ধিরগঞ্জে ইকবাল হোসেনের গণসংযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৩০ এএম

সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করছেন ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করছেন ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ইসমাইল হোসেনসহ আরও অনেকে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ইকবাল হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য ২ নম্বর ওয়ার্ডবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!